ডুবন্ত ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ছোট ভাইয়েরও

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৫:২১আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৫:২১

টাঙ্গাইলের ভূঞাপু‌রে যমুনা নদী‌তে গোসল কর‌তে গি‌য়ে পানিতে ডুবে দুই ভাই‌য়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দি‌কে উপজেলার খানুরবা‌ড়ি এলাকার যমুনা নদী‌তে এই ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মারা যাওয়া দুই ভাই হলেন- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। নিহত সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও লিখন ৬ষ্ঠ শ্রেণি‌র শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, তারা কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশের যমুনা নদী‌তে গোসল কর‌তে যায়। একপর্যায়ে বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে ডুবে যাচ্ছিল। প‌রে তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এগিয়ে গেলে সেও পানিতে ডুবে নিখোঁজ হয়। প‌রে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়া জান্নাত বলেন, মৃত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে আনা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের