জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ১৫:৩৫আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৫:৩৫

মাদারীপুরের শিবচরে জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর হাট থেকে এ জাটকা উদ্ধার করে উপজেলার কলাতলা নৌপুলিশ।

জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য দুই মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এ সময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে কলাতলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে নৌপুলিশের টিম অভিযান চালায়। এ সময় জাটকা বিক্রিরত অবস্থায় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবচরের ইউএনও মো. রাজিবুল ইসলাম বলেন, ‘জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ৩০ কেজি জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান