বেশি মূল্য নেওয়ায় তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৩, ১১:০৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১১:০৭

মাদারীপুরের শিবচরে পণ্যের মূল্য যাচাইয়ে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টা থেকে সোয়া ৪টা পর্যন্ত উপজেলার শিবচর পৌর বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবচর থানা পুলিশ তাকে সহযোগিতা করে।

জানা গেছে, ঈদকে সামনে রেখে ভোক্তাদের কাছ থেকে বেশি মুনাফা আদায় করা, বাজারে পণ্যের দামের সঙ্গে মান ঠিক আছে কিনা, তার তদারকির নিয়মিত অংশ হিসেবে শিবচর উপজেলা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পণ্যের গায়ে বেশি মূল্য লিখে রাখা ও ক্যাশ ম্যামো দেখাতে না পারায় উপজেলার ৭১ সড়কে অবস্থিত ফাস্টরেট নামে একটি দোকানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা, এস্টাইল ওয়ানকে ২০ হাজার টাকা এবং জগবন্ধু নামে জুতার দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত অভিযান চলবে।

/আরআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম