নারীকে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করলো প্রতিবেশী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ২২:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২২:৩০

মানিকগঞ্জ সদর উপজেলার বেংরুই গ্রামে এক বৃদ্ধাকে প্রতিবেশী এক ব্যক্তি ধারালো বটি দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টা পরই শরুপাই এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

নির্মম হত্যাকাণ্ডের শিকার ওই বৃদ্ধার নাম রাবেয়া বেগম (৭০)। তিনি ওই গ্রামের মৃত সিরাজ মাস্টারের স্ত্রী। হত্যার পর লাশ নিহতের বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। অভিযুক্ত ওই ব্যক্তি একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে শুক্কুর আলী (৩০)। ঘটনার পরই সে পালিয়ে গেলেও আটক করেছে পুলিশ। সে মাদকাসক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া বেগমের বাড়ির পূর্ব পাশের বাড়িটিই শুক্কুর আলীর। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটছে পুলিশ এর কোনও কারণ এখনও জানতে পারেনি। লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়েছে। নিহতের পরিবারে পক্ষ থেকে সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম