প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে আড়াইহাজারে মেয়র হলেন নৌকার প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২৩, ২৩:১৮আপডেট : ১২ জুন ২০২৩, ২৩:১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচনে ৯ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সুন্দর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন চার হাজার ৮৯০ ভোট।

সোমবার (১২ জুন) রাতে আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বেসরকারি এ ফলের তথ্য জানান। 

এ ছাড়া জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ৪৮৯০, মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২১০৭ ও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী পেয়েছেন ১৩৩৯ ভোট। ভোট গণনা শেষে সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী মো. সুন্দর আলী গণমাধ্যমকে বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে খুব ভালো লাগছে। ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্য কাজ করে যাবো।

এ ছাড়া তিনটি সংরক্ষিত কাউন্সিলর আসনে ১০ ও নয়টি সাধারণ আসনে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪৬৫। এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম