দিনে ২০ টাকা করে সারা বছর জমিয়ে কোরবানি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২৩, ০৮:৩০আপডেট : ২৯ জুন ২০২৩, ০৮:৩০

‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ এমন প্রবচনকে সার্থক করে তুলেছেন- ২২ জন হতদরিদ্র মানুষ। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মূল সতাল গ্রামে তারা গঠন করেছেন হতদরিদ্র সমিতি। যার মাধ্যমে কারো কাছে হাত না পেতে নিজেদের অর্থেই দেবেন কোরবানি। তাইতো প্রতিদিন ২০ টাকা করে জমিয়ে বছর শেষে সে টাকা দিয়ে কেনেন কোরবানির গরু।

এ সমিতির লক্ষ্য একটাই ঈদুল আজহাতে কারও দিকে তাকিয়ে না থেকে নিজেদের মতো করে কোরবানি দেওয়া। তাই তো সাত বছর ধরে কোরবানি ও নিজেদের প্রয়োজনে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় করেন সমিতির সদস্যরা। সমিতির সভাপতি মাহতাব উদ্দিন সদস্যদের কাছ থেকে প্রতিদিন টাকা সংগ্রহ করেন। তিনিসহ সমিতির তিন সদস্য দৃষ্টি প্রতিবন্ধী। সবাই দিনমজুর শ্রেণির।

সমিতির সদস্যরা জানান, এ বছর এক লাখ ৬৬ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন তারা। তবে গরু কিনতে গিয়ে ছয় হাজার টাকার মতো কম পড়েছিল। পরে সমিতির সবাই আরও কিছু টাকা দিয়ে সেটি পরিশোধ করেছেন। তাছাড়া প্রতি বছরই গরু কিনে টাকা উদ্বৃত্ত থাকলে, সেটা কোরবানির মাংসের সঙ্গে সব সদস্যকে সমানভাবে বণ্টন করা হয়।

তারা আরও জানান, কোরবানির ঈদের পরদিন থেকে আবারও ২০ টাকা করে জমানো শুরু হয়। সমিতির শুরুতে তারা ১০ টাকা করে জমা করে কোরবানি দিতেন। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জিনিসপত্রসহ পশুর দাম বেড়ে যাওয়ায় দৈনিক জমার টাকা বাড়িয়েছেন।

সমিতির সভাপতি মাহতাব উদ্দিন জানান, সাত বছর ধইরা আমরা এই সমিতি করছি। নিজেরার টেহা জমাইয়া সাত বছর ধইরা কোরবানি দিতাছি। প্রতিদিন আমরা ২০ টেহা কইরা সঞ্চয় করি। বছর শেষ অইলে, সেই টেহা দিয়া কোরবানির গরু কিনি। আমরা নিজেরার টেহা দিয়া কোরবানি দেই, পরিবারের বউ-পুলাপাইনও অনেক খুশি হয়। কারও কাছে হাত পাততে অয় না, এইডাই আমরার তৃপ্তি। আল্লাহ আমরার সহায়, হেইডাই অনেক কিছু।

নানা প্রতিকূলতা আর তিক্ত অভিজ্ঞতা থেকেই এসব হতদরিদ্র মানুষরা, নিজেরাই নিজেদের ভাগ্য বদলেছেন। এখন আর কোরবানিতে কারও মুখের দিকে তাকাতে হয় না। পরিবারের সদস্যরাও ঈদের দিনটি আনন্দে কাটাতে পারেন। সবার মাঝেই ঈদ আনন্দের কোনও ঘাটতি থাকে না।

/এফআর/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি