ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় দুই বন্ধুসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ জুন ২০২৩, ২১:৫৮আপডেট : ৩০ জুন ২০২৩, ২২:০০

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দুই বন্ধসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ব্যাটারিচালিত অটোরিকশার চালক টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫), একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে আওয়াল মিয়া (১৭) ও আব্দুর রিপনের ছেলে ফকর মিয়া (১৬)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ১১ জন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিল। ওদের অটোরিকশাকে বাস ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিন জনকে মৃত বলে জানান। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে বাসটি ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বাস পাওয়া যায়নি। তবে অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান