‘আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে জনগণ’ 

শরীয়তপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১৯:৪৬আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৯:৪৬

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আজ বিশ্ব অর্থনৈতিক সংকটের মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তিনি। বিশ্বের অনেক প্রভাবশালী দেশ শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছে। করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও বাংলাদেশ অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে শুধুমাত্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। যে কারণে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ।’ 

শেখ হাসিনা শুধু আমাদের নয়; যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছেও বড় অনুপ্রেরণার নাম উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘বিপদে-আপদে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

শনিবার (৮ জুলাই) বেলা ১১টায় শরীয়তপুরের নড়িয়ায় ১৫০ শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ ও ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, ‘২০০৮ সালের জাতীয় নির্বাচনে মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। ২০২১ সালের মধ্যে তা সফলভাবে বাস্তবায়ন করেছেন তিনি। এ সময়ের মধ্যে ক্ষুধা-দারিদ্র্য দূর করে দেশের মানুষকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য সব রকমের প্রযুক্তি ও অবকাঠামোগত সুযোগ সৃষ্টি করেছেন। সেসব সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে জীবন বদলে ফেলেছে দেশের মানুষ। একইসঙ্গে ডিজিটাল সুবিধা কাজে লাগিয়ে স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছেন শেখ হাসিনা।’

উপমন্ত্রী বলেন, ‘একটি দেশকে স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়তে হলে, তথ্যপ্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়া প্রয়োজন। কারণ, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই ছোট থেকেই ডিজিটাল প্রযুক্তি শিক্ষার মাধ্যমে মূল্যবোধসম্পন্ন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে আপসহীন, সৃষ্টিশীল ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে উঠলেই অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সঙ্গে কাজ করছে সরকার: মাহদী আমিন
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
‘শেখ হাসিনা ফিরলে গ্রেফতার করে রায় কার্যকরের ব্যবস্থা’
সর্বশেষ খবর
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
সাবেক মন্ত্রীর ফ্ল্যাটের তালা খুলে দেড় হাজারের বেশি দামি জিনিস পেলো দুদক
সাবেক মন্ত্রীর ফ্ল্যাটের তালা খুলে দেড় হাজারের বেশি দামি জিনিস পেলো দুদক
ভারতে অনুমোদন পেলো ডেঙ্গুর প্রথম টিকা
ভারতে অনুমোদন পেলো ডেঙ্গুর প্রথম টিকা
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প