ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন ১৮ এমপি

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ২২:৫২আপডেট : ১২ জুলাই ২০২৩, ০০:৪৫

মানিকগঞ্জ প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। এই দলে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ ১৮ এমপি রয়েছেন। খেলায় অধিনায়কত্ব করবেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

জানা গেছে, আগামী ১৪ জুলাই (শুক্রবার) যুক্তরাজ্য সংসদীয় ক্রিকেট টিমের সঙ্গে প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম। এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন।

বিদেশ যাওয়ার আগে অনুশীলনও করেছেন এমপিরা/নাইমুর রহমান দুর্জয়ের ফেসবুক থেকে নেওয়া

নাঈমুর রহমান দুর্জয় জানান, সংসদীয় ক্রিকেট টিমের দলীয় অধিনায়ক হিসেবে তিনিই থাকছেন। টিমের অন্য খেলোয়াড়রা হলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি শরীফ আহমেদ, ফাহিম গোলন্দাজ বাবেল, মজিবর রহমান চৌধুরী নিক্সন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, শিবলী সাদিক, শফিকুল ইসলাম শিমুল, সানোয়ার হোসেন, নুরুন্নবি চৌধুরী শাওন, শেখ তন্ময়, আয়েন উদ্দিন, ফরহাদ হোসেন, জুয়েল আরেং, মহিউদ্দিন ও নিজাম হাজারী।

/এফআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম