সিরাজদিখানে ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর, ৮ শিক্ষার্থী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৭

সিরাজদিখানে অকস্মিক ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড1 সিরাজদিখানে অকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা। এছাড়া আহত হয়েছে ৮ স্কুল ছাত্রছাত্রী।
বুধবার বেলা প্রায় সাড়ে ১১টা দিকে শুরু হওয়া ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঝড়ে ওই এলাকার অনেক কাচাবাড়িঘর ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া উপজেলার কাজিশাইল হুমায়ূন মোল্লা উচ্চ বিদ্যালয়ের টিন শেড ভেঙ্গে ৮ ছাত্র-ছাত্রী আহত হয়েছে। যাদের মধ্যে নবম শ্রেণির ছাত্রী দোলা মজুমদারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। অন্যদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝড়ে ওই এলাকায় গাছের ডাল ভেঙ্গে অনেক রাস্তার যোগাযোগ বন্ধ হয়ে আছে। উপজেলার কেয়াইন, বাসাইল, বালুচর, রসুনিয়া ইউনিয়নের অনেক গ্রাম বিদুৎহীন হয়ে পরেছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজ সুমা জানান, আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিশেষ টিম গঠন করা হয়েছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমায় ওই এলাকার আলু চাষ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

সিরাজদিখানে অকস্মিক ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড4

/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম