‘দেশের মানুষ বিএনপিকে নয় শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে’

শরীয়তপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ২৩:০৫আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২৩:০৫

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘দেশের মানুষের ভোটে বিএনপির আস্থা নেই। বিএনপির আস্থা শুধু বিদেশিদের ওপর। তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত। জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করতে ব্যস্ত। কারণ, তারা (বিএনপি) আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আসেনি, তারা বন্দুকের নল ঠেকিয়ে, ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছিল।’

তিনি বলেন, ‘এখন আবারও আন্দোলনের নামে মানুষ হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তবে দেশের মানুষ আগুন সন্ত্রাসীদের দল ও ক্ষমতায় থাকতে দেশের অর্থ লুণ্ঠনকারীদের দল বিএনপিকে আর ক্ষমতায় আনবে না। জনগণ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।’

শুক্রবার (২৮ জুলাই) সকালে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, হকার, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে ও টিকিয়ে রেখেছে। আওয়ামী লীগ দেশের বৃহত্তর ও গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, দুঃখী ও মেহনতি মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা। তিনি মানুষের মুখে হাঁসি ফোটান। প্রতিটি মানুষের একটি স্বপ্নের বাড়ি থাকে। কিন্তু বাংলাদেশে অনেক ভূমিহীন ও গৃহহীন রয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের স্বপ্নপূরণ করে চলেছেন শেখ হাসিনা। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আর খালেদা জিয়া এতিমের টাকা মেরে খান।’

এ সময় তার সঙ্গে ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার সহ-সভাপতি আনোয়ার বালা, নাসির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান