রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব, সম্পাদক আসাদ

রাজবাড়ী প্রতিনিধি
০১ আগস্ট ২০২৩, ০৪:৩১আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:৩১

দীর্ঘ ১১ বছর পর আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজবাড়ী জেলা শাখার কমিটির অনুমোদন করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত প্যাডে জাকারিয়া মাসুদ রাজীবকে সভাপতি ও আসাদুজ্জামান চৌধুরী আসাদকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করেন।

আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২১ জুলাই বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২১ জুলাই সম্মেলনে সভাপতি পদে ছয় জন ও সাধারণ সম্পাদক পদে সাত জন প্রার্থী নাম ঘোষণা করেন। সভাপতি পদে যারা নাম ঘোষণা করেন তারা হলেন মো. আলমগীর শেখ তিতু, আনিসুর রহমান আনিস, নিমাই কর্মকার, আসাদুজ্জামান শামীম, আব্দুস সাত্তার ও শামীম রেজা লিটন এবং সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জাকারিয়া মাসুদ রাজিব, মানিক সরদার, নজরুল ইসলাম রুবেল, শেখ মো. রুহুল আমিন, ইফতি সৌরভ ও মিলন মিয়া।

এ দুটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী হওয়ায় চূড়ান্তভাবে কারোর নাম ঘোষণা করা হয়নি।

সর্বশেষ ২০১২ সালে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হাফিজুর রহমান সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল।

/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম