অনুমতি না নিয়ে একা অভিযান চালানো এসআইকে প্রত্যাহার

সাভার প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ১২:৫০আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৩:৩৬

সাভারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না নিয়ে সাদা পোশাকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সাভার মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাদা পোশাকে অভিযান চালানোর অভিযোগে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অস্ত্রটি কার কিংবা কোথা থেকে এসেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

ওসি বলেন ‘পুলিশের অভিযান পরিচালনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে। সেগুলো লঙ্ঘন করে অনুমতি ছাড়াই সাদা পোশাকে একা একজন কর্মকর্তার একটি অভিযান পরিচালনা করা, বিষয়টির যৌক্তিক ব্যাখ্যা না থাকার কারণে মূলত তাকে প্রত্যাহার করা হয়।’

অন্যদিকে অভিযোগ রয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

যদিও এমন কোনও বিষয় জানা নেই দাবি করে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘অস্ত্রটি আমরা জব্দ করে আইনানুগ যেই ব্যবস্থা, সেটি নিয়েছি।’

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই রাসেল মিয়ার কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম