নারায়ণগঞ্জের বন্দরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- জিওধরা গ্রামের কবীর মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) ও নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)।
স্বজনরা জানান, বিকালে আব্দুল আজিজ ও আনাফ খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি পরও তাদের পাওয়া যায়নি। পরে সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তাদের জুতা দেখতে পান স্বজনরা। এ সময় পুকুরে খোঁজাখুঁজি করে তাদের দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।









