গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল মহড়া দিয়েছে একদল দুর্বৃত্ত

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ২২:০৭আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২২:০৭

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডে (মাওনা চৌরাস্তায়) প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে এক দল দুর্বৃত্ত। বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মাওনা চৌরাস্তা (প্রশিকা মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় কমপক্ষে ১৫টি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত প্রশিকা মোড়ের আজিজুর রহমান জনের ‘মাহবুব কার’ শোরুমে প্রবেশ করে কয়েকটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ সময় তারা জনকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অবিরাম হর্ন বাজিয়ে মোটরসাইকেল মহড়া দিতে থাকে। এ সময় জন একটি মাইক্রোবাসের আড়ালে দুই সহকর্মীসহ লুকিয়ে থাকার চেষ্টা করেন। হামলাকারীরা টের পেলে সহকর্মীসহ দৌড়ে পালিয়ে যান। পরে হামলাকারীরা মাইক্রোবাসটিতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে স্থান ত্যাগ করে। ঘটনার আনুমানিক ৩০ মিনিট পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিসিটিভির ফুটেজটি ভাইরাল হয়।

এ ঘটনায় আজিজুর রহমান জন দাবি করেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ও তার লোকজনকে মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ আসার আগেই পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল দাবি করেন, অভিযোগকারীর সঙ্গে আমার গাড়ি ক্রয় সংক্রান্ত লেনদেন রয়েছে। আমার কোনও লোক এ হামলার সঙ্গে জড়িত নন। যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম প্রকাশ্যে গুলির ঘটনা এড়িয়ে গিয়ে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান