দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪

রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলায় এজাহারনামীয় নুর আলম (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুর আলম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ময়ছের মাতুব্বর পাড়া এলাকার সোহরাব শেখের ছেলে।

সোমবার রাতেই ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর আলমের নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নুর আলম শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ১০ টাকা দেয়। বাড়িতে এসে শিশুটি কান্না করলে তার মায়ের জিজ্ঞাসায় ঘটনা বলে দেয়। অভিযুক্ত ব্যক্তি একইভাবে আরেক শিশুকেও ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ টাকা দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, থানায় মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই শিশুর মেডিক্যাল রিপোর্টের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান