গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৫

বিএনপি-জামায়াত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের খেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জে আমাদের বাড়িঘর। তাই নারায়ণগঞ্জে কারও সঙ্গে খেলবো না। বিএনপি-জামায়াত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তি খেলবে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাবো খেলতে, কখন কোথায় খেলবে আমাদের সময় দাও? আমরা খেলবো এবং জিতবো। যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কিনা, এ নিয়ে সন্দেহ আছে; তাদের গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় শামীম ওসমানের নেতৃত্বে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘চলতি সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবর মাসের শুরুতে দেশের মানচিত্রে থাবা দেবে ওরা। ওই সাপগুলো গর্ত থেকে বের হয়ে আবারও ছোবল দেবে। ওরা ক্ষমতায় আসার জন্য করবে না, ওরা দেশকে ধ্বংস করার জন্য এসব করবে। কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

আগামী নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে কোনও ধরনের আলোচনা হবে না উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর যারা শেখ হাসিনাকে দেশে ঢুকতে দেয়নি, তাদের সঙ্গে গণতন্ত্রের কথা বলেবো? যারা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করবো? যারা ২১ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সঙ্গে গণতন্ত্র-নির্বাচন নিয়ে কথা বলবো? না, আমরা তাদের সঙ্গে কোনও কথা বলবো না। আমরা দেশটাকে তাদের হাত থেকে বাঁচাতে চাই।’ 

তারা আবারও শেখ হাসিনার ওপর আঘাতের চেষ্টা করবে আশঙ্কা করে তিনি বলেন, ‘আমরা যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছি, তখন পৃথিবীর বড় বড় শক্তির চোখ পড়েছে। তাই শেখ হাসিনাকে আঘাতের চেষ্টা করা হবে। তবে কিছুই হবে না। ২১ বার আঘাত করেছে, কিছুই হয়নি। রাখে আল্লাহ মারে কে? ওরা বুঝবে না।’

গত ১৪ বছরে আমরা কাউকে ফুলের টোকাও দিইনি উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘এরপরও কেউ শেখ হাসিনাকে গালি দিলে মেনে নিতে পারবো না। আমাদের মারলে কারও কাছে বিচার দেবো না। তবে শেখ হাসিনাকে গালি দিলে কঠিন জবাব দেওয়া হবে। নারায়ণগঞ্জের মাটিতে আজকের পর যদি কেউ জাতির পিতা ও তার কন্যাকে নিয়ে অশ্লীল ভাষায় স্লোগান দেয়, আমরা ছেড়ে দেবো না। নারায়ণগঞ্জে আমাদের ভেতরে কিছু খন্দকার মোশতাক আছে। তাদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে যদি ভাবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা—তাহলে গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।’

জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রমুখ।

 

/এএম/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার