শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের পর ব্যান্ডেজ করে দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২

গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের কাছে যাত্রী ছাউনীর সামনে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আহতাবস্থায় মোটরসাইকেলে অজ্ঞাতস্থানে নিয়ে দ্বিতীয় দফা মারধর করে ওষুধের দোকান থেকে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সাব্বির শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার আব্দুস ছালামের ছেলে। সে ঘটনার সময় বর্ষ সমাপনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল।

এ ঘটনায় তুহিন, অমিত, হৃদয়, রনিসহ অজ্ঞাত যুবকদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে।

আহত শিক্ষার্থী সাব্বির জানান, বেড়াইদেরচালা এলাকায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৭ সেপ্টেম্বর হামলাকারী যুবকদের সঙ্গে তার বিরোধ হয়েছিল। এরই জেরে ওই যুবকরা তাকে দুই দফা মারধর করে অহত করে।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম জানান, হামলাকারীরা মারধর করে নিজেরাই একটি ওষুধের দোকানে চিকিৎসা করিয়ে ছেড়ে দিয়েছে। ওই শিক্ষার্থী শ্রীপুর থানায় একটি অভিযোগ দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি