ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু 

রাজবাড়ী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫

ডেঙ্গুতে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রুমানা মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। স্বামীর সাথে বিচ্ছেদের পর ১১ বছর বয়সী এক ছেলেকে নিয়ে বাবার বাড়ি বসবাস করতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী জানান, চার দিন আগে রুমানার প্রচণ্ড জ্বর আসে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজবাড়ী পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তার ডেঙ্গু ধরা পড়ে। তখন তার রক্তের প্লাটিলেট ছিল ৮১ হাজার। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে যায়। রাত ১১টার দিকে পদ্মা সেতু পার হওয়ার পর রুমানা মারা যান।

যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী বলেন, রুমানা মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হঠাৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। আমরা গভীরভাবে শোকাহত।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম