মোবাইল কাজ না করায় মেয়ের ওপর গরম পানি ঢেলে দিলেন সৎ মা

গাজীপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ১০:০২আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১০:০৩

গাজীপুরে গায়ে গরম পানি ঢেলে মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর মামলায় স্ত্রীকে নার্গিস আক্তারকে (২৬) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৪ অক্টোবর) ভোর সোয়া ৩টায় গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক (সাইফুলের ভাড়া বাসা) থেকে তাকে গ্রেফতার করা হয়।    

গ্রেফতার নার্গিস আক্তার জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আহসান উল্লাহ শেখের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেকে (সাইফুলের ভাড়া বাড়িতে) স্বামী শাহীন খানের সঙ্গে বসবাস করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, শাহীন খান তার দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার ও প্রথম ঘরের মেয়েসহ (১৪) দুই মেয়েকে নিয়ে মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছে। মঙ্গলবার রাত ১০টায় মেয়েটি ওয়াশরুমে জামা-কাপড় ধোয়ার কাজ করছিল। এ সময় তার সৎ মা মোবাইল ঠিকমতো কাজ না করার অভিযোগ তুলে দুর্ব্যবহার করে। কিছুক্ষণ পর পাতিলভর্তি গরম পানি প্লাস্টিকের জগে নিয়ে মেয়েটির গায়ে ঢেলে দেয়।

ওসি আরও জানান, এতে তার বাম কাঁধসহ মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার চিৎকারে বাবা দৌড়ে ঘরে গিয়ে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের