ঢাকায় বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে যোগ দেবেন ১৫ হাজার নেতাকর্মী

দিনাজপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ১০:১২আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:১২

বিএনপির আগামী ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুর থেকে দলটির প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সেখানে তারা হোটেল-মোটেল কিংবা মসজিদে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকবেন- এমন নির্দেশনা দেয়া হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় বিএনপির ২৩টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাবেন। সবমিলিয়ে যার সংখ্যা কমপক্ষে ১৫ হাজার।

ইতোমধ্যেই অনেকেই ঢাকায় চলে গেছেন, কেউ যাচ্ছেন এবং কেউ যাবেন। যারা ঢাকায় যাচ্ছেন বা যাবেন তাদেরকে বলা হয়েছে যাতে করে হোটেল-মোটেলে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে ওঠেন।

এদিকে, বিএনপির একটি সূত্র জানায়, বিএনপির ইউনিটের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক যে কেউ একজন ঢাকায় যাবেন। অপরজন এলাকাতেই থাকবেন। যাতে কোনও ধরনের নির্দেশ এলে এলাকা থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেই হিসেবেই ইউনিট থেকে সিদ্ধান্ত অনুযায়ী একজন নেতা ঢাকায় যাবেন। 

সূত্রটি জানিয়েছে, এখন পর্যন্ত যারা ঢাকায় গেছেন বা যাচ্ছেন তারা কোনও ধরনের সমস্যায় পড়েননি। কিংবা হোটেল-মোটেলে থাকাতেও কোন বাধা-বিপত্তির সম্মুখীন হননি। 

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। এই মহাসমাবেশ থেকে সরকারের পতনের মহাযাত্রা শুরু করা হবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান