অবরোধের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১৬:২৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:২৩

বিএনপির চলমান অবরোধের বিরুদ্ধে টাঙ্গাইলে আওয়ামী লীগের করা মিছিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার আদালত প্রাঙ্গণে শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের উপস্থিতিতে এ সংঘর্ষ হয়।

এ ঘটনার সূত্র ধরে শহরের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ হেলাল ফকির কুপিয়ে আহত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণে গেলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকির মধ্যে বাগবিতণ্ডা হয়।

বিষয়টি তাৎক্ষণিক পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সমাধান করেন। পরে সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা তার পশ্চিম আকুর টাকুর পাড়া বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা হামলা করে। পরে তিনি নিজেকে রক্ষার জন্য উল্টো হামলা করে। এক পর্যায়ে সাধারণ সম্পাদক হেলাল ফকিরকে কুপিয়ে আহত করা হয়। হেলাল ফকির বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছাড়াও তার ছেলে ইব্রাহিম ফকির ও অনুসারী আজিজ ফকির আহত হন। 

এ বিষয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা দাবি করেন, প্রথম ঘটনাটি মেয়র সমাধান করেছিলেন। পরে আমি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা আমার ওপর হামলা করে। পরে আমাকে রক্ষা করার জন্য অনুসারীরা উল্টো হামলা করে।

টাঙ্গাইল সদর থানার ওসি শেখ আবু ছালাম মিয়া বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ মামলা বা অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম