ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩, ১০:১১আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৩৬

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নায়েক নাজমুল ও কনস্টেবল (২২১) নাসিরুদ্দিন নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ও আহত পুলিশের সদস্যরা সবাই ভাঙ্গা হাইওয়ে থানায় কর্মরত। আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল (১২১) ইব্রাহিম সর্দার, কনস্টেবল (১১৯) জাকির হোসেন, কনস্টেবল (৫৩৪) মিথোয়াইচিং মার্মা।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকি ঘটনার সততা নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে ভাঙ্গা হাইওয়ে থানার পাঁচ জন পুলিশ সদস্য সিএনজিচালিত অটোরিকশাযোগে বাৎসরিক ফায়ারিং এ অংশগ্রহণ করার উদ্দেশে ফরিদপুর যাওয়ার পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের  ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে তাদের বহনকারী অটোরিকশাটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা  নায়েক নাজমুল ও কনস্টেবল নাসিরুদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং অপর তিন জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। 

আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকি আরও জানান, এ ঘটনার পরে মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার শাহিনুর আলম খান (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম