মমতাজের আসনে লড়তে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২০আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৪:২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়তে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। শনিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সম্প্রতি তিনি ওই আসন থেকে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন।

জেলার হরিরামপুর, সিংগাইর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগীতশিল্পী মমতাজ বেগম এই আসনে বর্তমান সংসদ সদস্য।

পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে দাবি করে মুশফিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে এখনও রাজনীতি করছি। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। এ ছাড়া পরপর দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের সঙ্গে সরাসরি মেলামেশা করার সুযোগ হয়েছে।’ এই আসনের মানুষ এবার পরিবর্তন চায়। এসব কারণে এবার দলীয় মনোনয়ন পাবেন বলে তার প্রত্যাশা।

জেলার তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-২ আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি। এই আসন থেকে এবার মুশফিকুর রহমানসহ ১২ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

এ ছাড়া এই আসনে বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ ওরফে টুলু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মনির হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তারিকুল রহমান চৌধুরী ওরফে উইল্টন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন আহম্মেদ ওরফে চঞ্চল, আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার সারোয়ার আলম এবং বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া হানিফ দলীয় মনোনয়নপ্রত্যাশী।

/কেএইচটি/
সম্পর্কিত
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনদু’দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন ১০২৫ জন
মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা
সর্বশেষ খবর
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল