দুর্বৃত্তের আগুনে পুড়লো আয়ের একমাত্র অবলম্বন পিকআপটি

শরীয়তপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ২০:৩২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২০:৩২

শরীয়তপুরের নড়িয়াতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পিকআপ ভ্যানটির মালিক নড়িয়া উপজেলার মধ্য চাকধ গ্রামের বাসিন্দা মামুন ব্যাপারী।

সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাকধ এলাকায় ঘটনাটি ঘটে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মধ্য চাকধ গ্রামের বাসিন্দা মামুন ব্যাপারী ৫ বছর আগে পিকআপ ভ্যানটি কেনেন। নিজেই সেটি ভাড়ায় চালাতেন। সেই আয়েই চলতো তার সংসার।

নড়িয়ার বিভিন্ন এলাকা থেকে মালামাল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভাড়ায় পরিবহন করতেন। চলমান হরতাল-অবরোধের কারণে ৫ দিন ধরে গাড়ি নিয়ে কোথাও যাননি মামুন। বাড়ির পাশে ভোজেশ্বর-চাকধ সড়কের পাশে গাড়িটি পার্ক করে রেখেছিলেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এক পথচারীর চিৎকারে মামুন বাড়ি থেকে বেরিয়ে দেখেন তার একমাত্র আয়ের অবলম্বন পিকআপটি আগুনে জ্বলছে। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মিলে পানি দিয়ে আগুন নেভান। ততক্ষণে পিকআপের ইঞ্জিন ও ওয়্যারিং পুড়ে যায়।

মামুন বলেন, ‘ট্রিপ না থাকলে গাড়িটি সব সময় আমার বাড়ির সামনেই পার্কিং করে রাখতাম। গতকাল রাতের আঁধারে কেউ আমার গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীর চিৎকারে বাড়ি থেকে এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে। পরে পানি দিয়ে আগুন নেভাই। গাড়িটি ঠিক করতে ২ লাখ টাকা লাগবে। আমি এ টাকা কোথায় পাবো?’

জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘চাকধ এলাকায় একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন তথ্য পেয়েছি। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি