‘বিএনপি আমাকে নির্যাতন ও লাঞ্ছিত করে দল থেকে বিতাড়িত করেছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৮:৩১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৪৫

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, ‌‘বিএনপি আমাকে দলের প্রয়োজন মনে করে নাই। আমাকে নির্যাতন ও লাঞ্ছিত করে দল থেকে বিতাড়িত করেছে। সবশেষে আল্লাহপাক আমাকে তৃণমূল বিএনপির মহাসচিব হওয়ার সুযোগ দিয়েছেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া।’ 

বুধবার (২৯ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক এই নেতা। 

এবারের নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্নের জবাবে তৈমুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস করি, তিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন। প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে দেশের রাজনীতিতে যে সংকট তৈরি হবে, তার প্রধান ভিকটিম হবেন প্রধানমন্ত্রী। কাজেই দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি এবার হবে না।’ 

রাজনৈতিক সহিংসতার সঙ্গে বিএনপির সবাই জড়িত নয় উল্লেখ করে তৈমুর আলম বলেন, ‘বিএনপির রাজনীতি করা সবাই কিন্তু হরতাল-অবরোধে গাড়ি জ্বালায় না। এরপরও শুধু বিএনপি করার কারণে বাড়িঘরে থাকতে পারেন না নেতাকর্মীরা। শুনেছি, নারায়ণগঞ্জ-১ আসনের বর্তমান এমপি সাহেব পুলিশকে যে লিস্ট দেন, তাদের কেউ বাড়িঘরে থাকতে পারে না। পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা নিশ্চিত হন, কারা গাড়িতে আগুন দেয়। যারা আগুন দেয় না, তাদের অন্তত বাড়িঘরে থাকতে দিন। গণগ্রেফতার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হবে। তাহলে কিন্তু ভোটের দিন ভোটার খুঁজে পাওয়া যাবে না।’ 

এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট আলী হোসাইনসহ দলের নেতাকর্মীরা। 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির