রাজবাড়ীতে ট্রেনে কাটা ভ্যানচালক ও যাত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। এর একজন ভ্যানচালক, অন্যজন যাত্রী। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলার সূর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া এলাকার মৃত দৌত খাঁর ছেলে খয়ের খাঁ (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, সূর্যদিয়া রেল ক্রসিংয়ে ট্রেন পৌঁছালে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি