টাঙ্গাইলে নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০০

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতাসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও এমদাদুল হক। এর মধ্যে রোকনুজ্জামান রোকনের অবস্থা আশঙ্কাজনক।

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী মামুন অর-রশিদ মামুন দাবি করেন, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে আটক করা হয়েছে। বর্তমানে বাঘিলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান