বাসন থানা বিএনপির পাঁচ নেতার কারামুক্তি

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ০৯:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:০০

দুই মাস কারাভোগের পর গাজীপুরের বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় বিএনপির পাঁচ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। গাজীপুর জেলা কারাগারের সুপার আনোয়ারুল করিম তাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্ত বাকি নেতারা হলেন- বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, সদস্য এস এম শামীম, রবিউল ইসলাম, বাসন থানাধীন ১৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোশারফ হোসেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২০২৩ সালে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি করে মামলা রয়েছে। তারা ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান।

মনিরুল ইসলাম মনির জানান, দশম সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে দণ্ডবিধিসহ বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং ২০২৩ সালের সংসদ নির্বাচনের আগে দণ্ডবিধিসহ বিস্ফোরক দ্রব্য আইনে আরও দুটি মামলা হয়। সারা দেশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসন থানা বিএনপির উদ্যোগে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার জয়দেবপুর সড়কে মিছিল করতে গিয়ে গত ৬ নভেম্বর সকাল ৬টার দিকে গ্রেফতার হন তারা।  

আসামিপক্ষের আইনজীবী (গাজীপুর জজকোর্টের) সোহেল রানা জানান, গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় মনিরুল ইসলামসহ পাঁচ জন ও গাজীপুর আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনের অপর দুটি মামলায় মনিরুল ইসলাম যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি জামিন লাভ করেন।

/এফআর/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন