মাদারীপুরে গৃহবধূকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই

মাদারীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৪

মাদারীপুরে এক গৃহবধূকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত চায়না আক্তার (২৫) জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে ও কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদিআরব প্রবাসী সুলতান দড়ির স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, সন্ধ্যায় ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন চায়না। জাজিরা এলাকায় গেলে ইজিবাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

চায়না আক্তারের খালা রিনা বেগম বলেন, চায়না শ্বশুরবাড়ি থেকে আসার পথে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার বিচার চাই আমরা।

জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাইশা জেরিন মিম বলেন, চায়নার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গৃহবধূর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম