ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ০২:২১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:২১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম মুন্সী নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতরখোলা দারুল উলম মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জসিম মুন্সীর অটোরিকশা ভাড়া করে কবুতরখোলা এলাকায় এসে রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে মো. আলী। এতে জসিম বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে আলী।

জানা গেছে, স্থানীয়রা জসিমকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৩২ বছর বয়সী নিহত জসিম মুন্সী উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের সালাম মুন্সীর ছেলে।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছিনতাইকারী মো. আলীকে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সে র‍্যাবের হেফাজতে রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম