নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় রিপা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার
অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলীনগর এলাকা থেকে ওই গৃহবূধর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সানি আলম পলাতক রয়েছেন।
নিহত রিপা আক্তার মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকার সুরুজ মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে গৃহবধূ রিপা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। এছাড়া ধস্তাধস্তি হয়েছে এমন আলামতও পাওয়া গেছে। রিপার হাতের বালা ভাঙা ও ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো ছিল।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে।
/বিটি/এএ/








