মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১২:৫৮আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১২:৫৮

গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ‘হানিফ স্পিনিং মিলে’ ববিন মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে স্পিনিং মিলের উৎপাদন ফ্লোরে এ দুর্ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক শামিম হোসেন একথা জানিয়েছেন।

নিহত মাহমুদা আক্তার (১৯) আপেল মিয়ার স্ত্রী। কালিয়াকৈরের রাখালিয়ার চালা বৌ বাজার এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।

কারখানার কর্মীদের বরাত দিয়ে শামিম বলেন, সকাল ৬টার দিকে কাজ করার সময় সুতা প্যাঁচানোর ববিনে মাহমুদার ওড়না জড়িয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে যায়। মেশিন থামিয়ে গুরুতর আহত অবস্থায় মাহমুদাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম