শিশু মাহাথির হত্যায় মায়ের স্বীকারোক্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ০২:২৭আপডেট : ০৭ মার্চ ২০১৬, ০২:৩৪

কিশোরগঞ্জে মায়ের হাতে নিহত মাহাথির কিশোরগঞ্জে দেড় বছরের শিশু মাহাথির মোহাম্মদকে হত্যার কথা স্বীকার করেছেন মা সালমা আক্তার। রবিবার সালমাকে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহাদাৎ হোসেনের আদালতে হাজির করা হয়। এ সময় সালমা রাগের মাথায় নিজেই সন্তানকে হত্যা করেছেন বলে জানান। এ ঘটনায় অনুতপ্ত হয়ে বিচারকের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি শেষে সালমাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় নানাবাড়িতে দেড় বছরের শিশু মাহাথিরকে মা সালমা আক্তার জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে সালমাকে আটক করে অস্ত্রটি উদ্ধার করে।
সালমার বাবা আসাদ মিয়া বলেন, তাঁর মেয়ে (সালমা আক্তার) শিশু সন্তানকে নিয়ে একটি ঘরে ঘুমাচ্ছিলেন। ছেলের কান্নাকাটিতে তাঁর ঘুম ভেঙে যায়। এতে মা ক্ষুব্ধ হয়ে শিশুকে দা দিয়ে জবাই করেন। এবং রক্তমাখা দা হাতে ঘর থেকে বেরিয়ে নিজেই চিৎকার শুরু করে বলতে থাকেন, ‘তোমরা দেখে যাও আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। সে আর কাঁদবে না।’
এ ব্যাপারে সালমার স্বামী আবুল কালাম বাদী হয়ে সালমার বিরুদ্ধে শনিবার রাতে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম