ইউএনওর নিরাপত্তায় থাকা আনসার সদস্য গুলিতে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ২২:০৭আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২:৩৪

নারায়ণগঞ্জের বন্দরে শটগান গুলিতে আফজাল হোসেন (২৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ওই আনসার সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আফজাল চট্টগ্রাম জেলার মীরসরাই থানার গজারিয়া গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। তিনি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে দায়িত্ব পালন করছিলেন আফজাল হোসেন। বিকেল ৪টা ৪০ মিনিটে গুলির বিকট শব্দ শুনে আশপাশের সবাই সেখানে ছুটে যান। বাসভবনের নিরাপত্তারক্ষী মেঝেতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন। শটগানের গুলি তার মাথার একটি অংশে আঘাত করেছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার পুলিশ তার ব্যবহৃত শটগান ও গুলির খোসা জব্দ করেছে।

বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আনসার সদস্য নিজে গুলি করে আত্মহত্যা করেছেন। গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এখনও লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। 

এ বিষয়ে জানতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী