নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ২০:৫৭আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২০:৫৭

নরসিংদী নরসিংদীতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া সাইফুল নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার বিকালে আখালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আখালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি অবৈধ বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম