ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা

নাদিম হোসেন, সাভার
০৯ মে ২০২৪, ২০:৩৭আপডেট : ০৯ মে ২০২৪, ২০:৩৭

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজে লাগানো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সড়ক নির্দেশিকায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানানে ভুল দেখা গেছে। ওই নির্দেশিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (০৯ মে) বিকালে সরেজমিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ফুটওভার ব্রিজের ওপরে লাগানো নির্দেশিকায় দেখা গেছে, ইংরেজিতে ‘Dhaka univercity’ লেখা হয়েছে। অথচ লেখার কথা ছিল ‘Dhaka University’।

ভুল বানানের ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন তারা।

নূরে আলম সিদ্দিকী নামে একজন ভুল বানান সংবলিত নির্দেশিকার ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘যোগ্যরা অযোগ্য স্থানে, আর অযোগ্যরা যোগ্য স্থানে থাকার কারণে এমনটি হয়েছে।’

সড়ক নির্দেশিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানানে ভুল

এ নিয়ে সাভার পৌর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘সওজের কর্মকর্তাদের উচিত ছিল ওই নির্দেশিকা লাগানোর আগে ভালোভাবে বানানগুলো দেখে দেওয়ার। তাদের দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল হয়েছে। গত কয়েক মাস ধরে এই ভুল নির্দেশিকা আমরা দেখছি।’

এটি খুবই দুঃখজনক উল্লেখ করে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লেখা আসলেই দুঃখজনক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সড়কের যেকোনো স্থানে নির্দেশিকা লাগানোর আগে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার নামের বানান ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখে তারপর টানানো উচিত সওজের। তবে ভুল করা মানুষের স্বভাবজাত বিষয়। ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা উচিত ছিল। যারা এসব নির্দেশিকা লাগানোর সঙ্গে সংশ্লিষ্ট তাদের আরও সতর্ক হওয়া উচিত। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এটি সংশোধনের উদ্যোগ নেবেন দায়িত্বশীলরা।’

বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামিল হোসাইন বলেন, ‘প্রিন্টিং ভুলের কারণে এমন হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। বানান ঠিক করে ওই স্থানের জন্য নতুন সড়ক নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে নতুন নির্দেশিকা ওখানে লাগানো হবে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান