আত্মীয়ের মৃত্যুতে এলাকায় আসার পর এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ০৬:২৩আপডেট : ০৮ জুন ২০২৪, ০৬:২৩

নারায়ণগঞ্জের বন্দরে শত্রুতার জেরে মনিরুজ্জামান মনু (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জুন) বিকালে উপজেলার মদনপুরে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক ওই ব্যক্তিকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছে। এ সময় এক যুবক তার বুকে চাপ দিয়ে বসে আছে। আর কয়েকজন দুই পাশ থেকে তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে।

নিহত মনিরুজ্জামান মনু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের  মদনপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন মনিরুজ্জামান। তবে মামি মারা যাওয়ার খবরে শুক্রবার দুপুরে বন্দর উপজেলার পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের কুতুবপুর আসেন। বিকালে তার উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর ও গুলি করে হত্যা করেছে।

হামলার বর্ণনা দিয়ে নিহতের ছেলে মিনহাজ বলেন, ওই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি বাহিনী আমার বাবার ওপর হামলা চালিয়েছে। তারা আমার বাবাকে ঘর থেকে বের করে প্রথমে পিটিয়ে ও পরে গুলি করে তাকে আহত করেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, হামলা চালিয়ে তাকে আহত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মূলত পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান