৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, ২ ঘণ্টা তিন উপজেলায় সরবরাহ বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ২২:১৯ আপডেট : ২৬ জুন ২০২৪, ২২:১৯

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠেছেন আলমগীর হোসেন (৩০) নামের এক যুবক। এ অবস্থায় আশপাশের তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় টাওয়ার থেকে যুবককে নামানো হয়। এরপর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের মনজিল মিয়ার ছেলে। দুপুরে ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মুশফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলমগীর কিছুটা মানসিক ভারসাম্যহীন। সকাল সাড়ে ৯টার দিকে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন। স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানায়। খবর পেয়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয় বিদ্যুৎ সমিতি। এরপর আমাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই আমরা। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ওই যুবক আশঙ্কামুক্ত।’

মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, সকালে সবার অজান্তে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠেন আলমগীর। খবর পেয়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—তিন উপজেলার সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার অভিযান শেষে দুই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে বড় ধরনের কোনও বিপদ হয়নি।’

/এএম/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
ভারতের আপত্তিতে নেপালের অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি