টাঙ্গাইলে যুবক হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ২২:১২ আপডেট : ৩০ জুন ২০২৪, ২২:১২

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবক হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি দাস (৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল (৩২)।

মামলার নথির বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল বাছেত বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে কেনাকাটা করতে যান। আসামিরা তাকে ধরে নিয়ে মারধর করে। আহত অবস্থায় একটি ভ্যান গাড়িতে করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার মৃত্যু হয়। পরে লাশ নরিল্যা কলেজের পাশের ডোবায় ফেলে দেয়। দুদিন পর স্থানীয় লোকজন লাশটি দেখতে পান। পুলিশ লাশটি উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করেন। ওই বছরের ২০ মে ইসমাইলের বড় ভাই ইব্রাহিম বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, ‘সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চার জনই আদালতে হাজির ছিলেন। বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি