বেনজীরের ক্রোক করা বাংলোতে চলছে মালামাল জব্দের কাজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১৫:০৮আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৫:০৮

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নারায়াণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ক্রোক করা বাংলোর মূল ভবনে প্রবেশ করেছে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে মালামাল জব্দ করার কাজ শুরু করেছে বলে জানা গেছে। বুধবার (১০ জুলাই) দুপুরে রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় আদালতের নির্দেশে ওই আলিশান বাংলোতে তারা প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশানী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বাড়ির ভেতরে প্রবেশ করেছি। মালামাল জব্দ করার কাজ চলছে। কাজ শেষে এ বিষয়ে ব্রিফ করা হবে।’

এর আগে, গত শনিবার (৬ জুলাই) বিকালে রূপগঞ্জ দক্ষিণবাগ এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি ক্রোক করে সিলগালা করে দেয়। তবে ডিজিটাল লক থাকায় বাড়ির মূল ভবনে প্রবেশ করতে পারেনি। ফলে জানাতে পারেনি বাড়ির সম্পদের পরিমাণ। কয়েকদিনের মধ্যে বাড়ির মূল ভবনে প্রবেশ করে মালামাল জব্দ করা হবে বলেও তখন জানিয়েছিল দলটি।

ক্রোক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের ২৪ কাঠা জমির ওপরে নির্মিত এই সম্পত্তির মালিক হিসেবে বেনজীর আহমেদের মেয়ে মিজ ফারহীন রিশতা বিনতে বেনজীর লেখা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার এই সম্পত্তি ক্রোক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেক রয়েছে। লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি করেন বেনজীর।

/কেএইচটি/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম