‘যত দিন শেখ হাসিনাকে দেশে ফেরাতে না পারবো, তত দিন ঘরে ফিরবো না’

ফরিদপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ২২:৫৭ আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২২:৫৭

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আলফাডাঙ্গা উপজেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় আসে। সেখানে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে সমাবেশ করা হয়।

শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আট দিনের মাথায় ফরিদপুর জেলার মধ্যে এই প্রথম কোনও কর্মসূচি পালন করলো আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। বিকাল ৩টা থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম, সহসভাপতি তারা মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার ও যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।

সারা দেশে আওয়ামী লীগ নেতাদের ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। ‘যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, তত দিন আমরা ঘরে ফিরব না,’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম সুজা উপস্থিত সবাইকে এই শপথবাক্য পাঠ করান।

/এএম/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
‘ফ্রান্স দখল করতে চায় ইসলাম’, ট্রাম্পের দাবি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি