১৪ লাখ টাকা চাঁদা দাবি করা ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি

রায়পুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ২২:১৯আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২২:৪৬

লক্ষ্মীপুরের রায়পুরে দুবাই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদনান হাবিব নামের এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, হাবিব উত্তর চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন হোসেনের স্ত্রী রেহানা বেগমের কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্যাতনের হুমকি দিলে ওই নারী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবদুল্লাহ আল রহমান রিফাতের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

বুধবার (১৪ আগস্ট) উপজেলা ছাত্রদলের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা শান্ত ইসলাম সই করা নোটিশে তিন কার্যদিবসের মধ্যে হাবিবকে জবাব দিতে বলা হয়। কিন্তু তিনি দেননি। পরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বক্তব্য জানতে অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা আদনান হাবিবের ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, দলের নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নেতাকর্মীদের দলীয় নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের