নরসিংদীতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেন ২০ হাজার শ্রমিক

নরসিংদী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ০৭:৫৯আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:৫৯

নরসিংদীতে চৌয়ালা শিল্প এলাকার আন্দোলনরত শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে। রবিবার (১৮ আগস্ট) সকালে সেনাবাহিনীর মধ্যস্থতায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যকার সভায় দাবি মেনে দেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। পরে সন্ধ্যায় চৌয়ালা শিল্প এলাকার ৩০০ ফ্যাক্টরির ২০ হাজার শ্রমিক কাজে যোগদান করে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে চৌয়ালায় এলাকায় একটি টেক্সটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা যায়। এরপর থেকে শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছিলেন। তাদের দাবিগুলো ছিল, প্রতিটি কারখানায় অটো সার্কিট ব্রেকার স্থাপন, দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার সুব্যবস্থা, আন্দোলনকারী শ্রমিকদের উপর অহেতুক নির্যাতন, মামলা বা হয়রানি না করা, প্রাথমিক চিকিৎসার জন্য একটি ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারখানা বন্ধ রাখা ও নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা। 

শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবিবার সকালে নরসিংদীর চৌয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদীতে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের  ক্যাপ্টেন রাকিব, নরসিংদী জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের  মো. মাহফুজ অংশগ্রহণ করেন। এসময় টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ শিল্প সমিতির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় সেনাবাহিনীর মধ্যস্থতায় আন্দোলনরত শ্রমিকদের দাবিগুলো মালিক সমিতি ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। পরে শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন। সন্ধ্যায় শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন।

চৌয়ালা শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নান্নু আলী খান বলেন, সেনাবাহিনীর মধ্যস্থতায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে। সন্ধ্যায় তারা নিজ নিজ ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছেন। বর্তমানে সব ফ্যাক্টরি চালু রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের