সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী-মেয়রসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ১৯:১১আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৯:১১

সিলেটে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জুবেল আহমদ স্বপন নামে এক ব্যক্তি। তিনি ওই হামলায় আহত বলে এজাহারে দাবি করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। 

বাদীপক্ষের আইনজীবী বেলাল আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট নগরীর সোবহানীঘাট এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা-গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়েছে। এটিকে এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।’

মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খান, মহানগর পুলিশের ডিবির উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী, সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গীর আলম, এসএম শওকত আমিন তৌহিদ, রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রজতকান্তি গুপ্ত, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠুসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। সেইসঙ্গে ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নগরীতে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে হামলা চালিয়ে বোমা বর্ষণ ও গুলি ছোড়ে আসামিরা। এতে তিনিসহ অনেকে আহত হন।

/এএম/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি