আকিকা অনুষ্ঠানের খাবারকে কেন্দ্র করে পুলিশসহ দুজনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১

মাদারীপুরের শিবচরে আকিকা অনুষ্ঠানের খাবার নিয়ে বাগবিতণ্ডার জের ধরে এক পুলিশসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফাকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন ওই এলাকার খলিল মাস্টারের ছেলে পুলিশ সদস্য পলাশ (৩৬) এবং একই এলাকার চাঁন মিয়া মুন্সীর ছেলে আসিফ (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে পুলিশ সদস্য পলাশের ছেলের আকিকা অনুষ্ঠান হয়। প্রতিবেশী হাদিস খালাশী, তার ছেলে শাহ আলম ও রফিকুল ইসলাম অনুষ্ঠানে মেহমানদারি করেন। অনুষ্ঠানের শেষের দিকে হাদিস খালাশী না খেয়ে বাড়িতে চলে যান।

রবিবার দুপুরে এ নিয়ে রফিকুলের সঙ্গে পলাশের কথা কাটাকাটি হয়। বিষয়টি হাদিস খালাশীকে জানান রফিকুল। সোমবার রাতে পলাশ ও প্রতিবেশী আসিফ বাড়ির পাশের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হাদিস খালাশী, তার দুই ছেলে ও জামাতা আসিফ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা। এসময় দুজনকে কুপিয়ে জখম করেন তারা। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ‘রাতে তাদের গুরুতর আহত অবস্থায় এখানে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে রক্ত থামানো যাচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

/এএম/এএকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি