আ স ম রবের রিসোর্টে আটকে রাখা কুমির উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩

গাজীপুরের ‘পাখির স্বর্গ’ নামক রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির কুমির উদ্ধার করেছে বন বিভাগ। ওই রিসোর্টের মালিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগরের নীলেরপাড়া এলাকার পাখির স্বর্গ রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বনবিভাগ জানতে পারে, এই রিসোর্টে একটি কুমির রয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা-কর্মচারীসহ সেভ ওয়াইল্ডলাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা কুমিরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনা পানির কুমির কোথাও রাখা যাবে না। উদ্ধার করা কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

সেভ ওয়াইল্ডলাইফ এবং নেচারের (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে খোঁজ নিয়ে পাখির স্বর্গ রিসোর্টে অবৈধভাবে একটি কুমির আটকে রাখা হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানোর পর তাদের সহযোগিতায় মঙ্গলবার এটি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে অভিযান চালিয়ে পাখির স্বর্গ রিসোর্ট থেকে কুমিরটি উদ্ধার করা হয়েছে। এটি একটি স্ত্রী কুমির। বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কুমির বেষ্টনীতে এটাকে অবমুক্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম