আশুলিয়ায় খুলেছে অধিকাংশ কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকরা

সাভার প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২

সাভারের আশুলিয়ায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের মুখে বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রাখা হয়। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) চালু হয়েছে অধিকাংশ কারখানা।

সকাল থেকে এসব কারখানায় স্বাভাবিকভাবে কাজ শুরু করেছেন শ্রমিকরা। ফিরতে শুরু করেছে শিল্পের স্বাভাবিক গতি। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের সূত্র জানায়, অল্পসংখ্যক কারখানা ব্যতীত অধিকাংশ পোশাক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে কাজ শুরু করেছেন। তবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে স্থানীয় নেতা ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে আজ সকল কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও কিছু কারখানা বন্ধ রয়েছে।

শিল্পপুলিশ জানায়, অধিকাংশ বড় কারখানাগুলো খুলে দেওয়া হলেও কিছু কারখানা আজও বন্ধ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি বুঝতে আজও কারখানাগুলো বন্ধ রেখেছে মালিকপক্ষ। এর মধ্যে রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া ৩৬টি এবং সাধারণ ছুটি ঘোষণা করা ১৩টি কারখানা।

আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, ‘আজ শনিবার ১৩ (১) ধারায় ৩৬টি বন্ধ এবং ১৩টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে সব কারখানা চলমান। এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম