সাভারে এমপি’র কারখানাসহ দুটি কারখানায় ডাকাতি, আহত ১০

সাভার প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৭:১৩আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:১৮

সাভারের এমপি ডা. এনামুর রহমানের মালিকানাধীন কারখানাসহ দুটি কারখানায় ডাকাতি ও ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এই ডাকাতির ঘটনাগুলো ঘটে। ডাকাতরা কারখানা দুটি থেকে নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানায় কর্মকর্তারা। ডাকাতের হামলায় কারখানা দুটির প্রায় ১০ নিরাপত্তাকর্মী আহত হয়েছে।

কারখানার নিরাপত্তাকর্মীরা বলেন, শনিবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকার পিংক ফুড কারখানার সীমানা প্রাচীরের দেয়াল টপকে ডাকাত দলটি ভেতরে ঢুকে। পরে তারা ওই কারখানার ৬ নিরাপত্তার্মীকে মারধর করে ও  অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতরা প্রায় দেড় ঘণ্টা ওই কারখানার ভেতরে তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে শনিবার ভোর রাতে একদল ডাকাত সাভারের রাজফুলবাড়িয়া এলাকার স্থানীয় সংসদ সদস্যের মালিকানাধীন সান-সাইন কারখানার ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে। এসময় ডাকাতের হামলায় ওই কারখানার ৪ নিরাপত্তাকর্মী আহত হন। পরে ডাকাতরা ওই কারখানার সিসি ক্যামেরা ভেঙে দুটি ট্রাকে করে কারখানার প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ডা. রওশান আরা বেগম বলেন, ডাকাত দলের সদস্যরা তার কারখানার প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।

এদিকে শনিবার ভোর রাতে ডাকাতরা ভাকুর্তা এলাকার ভাকুর্তা কেরানীগঞ্জ সড়কে উপর গাছ ফেলে বেশ কয়েকটি মালবাহী ট্রাকে ডাকাতি করে।

এ ব্যাপারে স্থানীয় ভাকুর্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন মিয়া বলেন, ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়কে ওপর গাছ ফেলে প্রায়ই ডাকাতি করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তবে লুণ্ঠিত মালামাল উদ্ধার বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের