ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ: মানিকগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিএনপি নেতার করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম (৪৮) এবং জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হৃদয় (২৭)।

মামলাটির বাদী জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খান। ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেছিলেন তিনি।

মামলায় আসামিদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, কাজী এনায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী ওরফে সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক ওরফে রাজা, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, যুবলীগের কর্মী ইরাদ কোরাইশী ওরফে ইমন, জুয়েল ভুঁইয়া ও মো. সানি এবং পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সরকার।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই সকালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মানিকগঞ্জ খালপাড় মোড়ে জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের কর্মসূচি সফল করার জন্য জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে বিএনপির কার্যালয়ে যাচ্ছিলেন। মামলার বাদী আজাদ হোসেন সেখানে যাওয়ার পথে আসামি কাজী এনায়েত হোসেনের নির্দেশে সিফাত কোরাইশী, জুয়েল ও ইমন তার গতিরোধ করেন। এ সময় অন্য আসামিদের মদতে সিফাত কোরাইশী তার হাতে থাকা শটগান দিয়ে আজাদ হোসেন খানকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে আবারও গুলি করলে তা বের না হওয়ায় অপর আসামির হাত থেকে বাটাম নিয়ে সিফাত কোরাইশী বাদীকে এলোপাতাড়ি পেটান। অন্য আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। গুলিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান খান গুরুতর আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, সোমবার রাতে সদর উপজেলার পাথরাইল গ্রাম থেকে কাশেম এবং জয়রা গ্রাম থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী